Agaminews
Dr. Neem Hakim

আগস্টে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা


admin প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৫, ৩:৫২ অপরাহ্ন /
আগস্টে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা

নির্বাচনে পরাজয়ের পর জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আগস্টে তার পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

জাপানের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে অন্যতম গোলযোগপূর্ণ বলে বিবেচিত রোববারের উচ্চকক্ষের নির্বাচনে ইশিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর মাত্র তিন দিন পর এই প্রতিবেদন প্রকাশ করা হলো।

এলডিপি-কোমেইতো জোট ১২৫টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনের মধ্যে মাত্র ৪৭টি আসন পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় ৫০টি আসনের চেয়ে কম।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যম মাইনিচি জানিয়েছিল, আগামী মাসে এলডিপির হাউস অব কাউন্সিলর নির্বাচন পর্যালোচনার পর ইশিবা এরই মধ্যে আগস্টের শেষ নাগাদ পদত্যাগের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি তার এই সিদ্ধান্তের ঘনিষ্ঠ সহযোগীদের অবহিত করেছেন।

ইশিবা যদি পদত্যাগ করেন তবে তার মেয়াদ এক বছরেরও কম সময় স্থায়ী হবে, কারণ তিনি গত বছরের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেছিলেন।