
বিজনেস ফাইল প্রতিবেদক
সংস্কারের নামে শোষণ চলবে না। সংগঠন চলবে সদস্যদের মতামতের ভিক্তিতে। বৈষম্যবিরোধী নামের ব্যক্তিগত ইচ্ছায় কোন সংস্কার নয়। ব্যবসায়ীদের অধিকার রক্ষা করো। চলো চলো এফবিসিসিআই চলো। কালো আইন নয়,ন্যায় আইন চাই। সহায়ক কমিটি বাতিল সহ বেশ কিছু ইস্যুতে আগামীকাল সোমবার মতিঝিলস্থ এফবিসিসিআই ভবন চত্বরে মানববন্ধন ডেকেছে এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদ। এক লিখিত বার্তায় বলা হয় একটি শ্রেণীকে বিশেষ সুবিধা দিতে নতুন আইন করা হয়েছে। এফবিসিসিআই সহ অধিভুক্ত সংগঠন গুলো অলাভজনক প্রতিষ্ঠান হলেও বিভিন্ন চাঁদা এমনভাবে বাড়ানো হয়েছে যে যা কর্পোরেট হাউজকেও মানানো হয়েছে। একই পথে তারা বলেন নেতৃত্ব শূন্য করতেই অভিজ্ঞ ব্যবসায়ীদের নির্বাচনে দূরে রাখার চেষ্টা করা হয়েছে।
যে মুহূর্তে ব্যবসায়ীদের ভ্যাট ও ট্যাক্সের সাথে যুদ্ধ করতে হচ্ছে সে মুহূর্ত এ ধরনের আয়োজন একটি কালো আইন হিসেবেই বিবেচিত হবে। আমাদের মত দেশে এ ধরনের আইন বাস্তবায়ন হওয়া কঠিন। ব্যবসায়ীরা দেশের প্রাণ। একবিংশ শতাব্দীর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যে যে মুহূর্তে অন্যান্য দেশ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সরকার ব্যাংক সহ নানামুখী প্রদান করছে সে মুহূর্তে বাংলাদেশে আরোপিত আইনে ব্যবসায়ীদের ঘুম হারাম হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে শান্তি পূর্ণ পরিবেশে মানববন্ধনে ব্যবসায়ীদের সর্বশেষ দাবি-দাওয়া তুলে ধরা হবে। এ মানববন্ধনে ঢাকা এবং ঢাকার বাইরের চেম্বার ও অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :