
নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল :
তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’কে ক্ষমতায় আনতে সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সুরুজ্জামান সুরুজ।
তিনি টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এর পক্ষে গণ মিছিল অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে ধনবাড়ীতে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সন্ধ্যায় ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি’র সহ-সভপতি হাফিজুর রহমান বিএসসি, হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, অধ্যক্ষ মুহাম্মদ এবাদৎ হোসাইন, এমএ মাজেদ বাদল, উপজেলা বিএনপি’র নির্বাহী সদস্য ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, উপজেলা যুবদলের আহবায়ক ফেরদৌস ফকির রতন , সদস্য সচিব আলী আল শাফি রিমু ও মহিলা দলের নেতৃবৃন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিছিলে ধনবাড়ী উপজেলা, পৌরসভাসহ সকল ইউনিয়ন বিএনপি ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠণের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :