
নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার, চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ বেতার কুমিল্লা অঞ্চলের ব্রাহ্মণবাড়িয়ার জেলা সংবাদদাতা রিয়াজ উদ্দিন জামির তৃতীয় মৃত্যুবার্ষিকী। ১৯৭৪ সালের ৩০ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহন করেন জামি পড়াশোনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া হাই স্কুল ও পৌড় ডিগ্রি কলেজে। ১৯ বছর বয়স থেকেই সাংবাদিকতার সাথে যুক্ত হন তিনি। তিনি ২০২২ সালের আগস্ট থেকে ক্যান্সার এবং ব্রেন টিউমারে ভোগছিলেন। ক্যান্সার বাসা বেধেছিলো তার শরীরে। কিন্ত কর্তব্য ও নিষ্ঠা থেকে পিছু হটেন নি কখনো। অসুস্থা শরীর নিয়েই ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থাানে ছুটে যেতেন সংবাদ সংগ্রহের কাজে। র্দীঘ ৬ মাস মৃত্যুর সাথে লড়াই করে ২০২৩ সালের ৬ই মার্চ তিনি ভারতের মুম্বাই শহরের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাায় মৃত্যুবরণ করেন। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী। তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে তার মাগফেরাত কামনা করেন। তিনি দীর্ঘ ২৮ বছর দৈনিক জনকণ্ঠে এবং প্রায় এক যুগ চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর।
আপনার মতামত লিখুন :