Agaminews
Dr. Neem Hakim

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করায় প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন


admin প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন /
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তের আবেদন করায় প্রাণনাশের হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিজনেস ফাইল প্রতিবেদক
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আজ রোববার (২০ জুলাই) বেলা ১২ টায় মোঃ মুসফিকুর রহমান (২৪ শে জুলাই আহত যোদ্ধা, গেজেট নাম্বার-১৯৭) এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তার পিতা : মৃত আব্দুল রউফ শেখ, স্থায়ী ঠিকানা : গ্রাম – নুরপুর বোয়ালী, পোস্ট :নুরপুর বোয়ালী-২৪৪৬, খালিয়াজুরী, নেত্রকোনা এবং তার বর্তমান ঠিকানা ৩৮ নং দরবার শরীফ, আজিমপুর, থানা : লালবাগ, জেলা-ঢাকা।
উক্ত সংবাদ সম্মেলনে মোঃ মুসফিকুর রহমান তার লিখিত বক্তব্যে বলেন – আমি গত ২০২৪ সালের ৭ জুলাই স্বৈরাচারী হাসিনা সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ( ধারা : ৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/১০৯/৩৪ দন্ডবিধি) তদন্তের জন্য একটি আবেদন করি। এই আবেদনের অন্যান্য আসামিরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমস প্রধান মনিরুল ইসলাম, ছাত্রলীগের উত্তরা থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকার শেরেবাংলা নগর গণপূর্তের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী মোঃ এ আরাফাত, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার, ঢাকার অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার মোঃ খালিফুজ্জামান চৌধুরী ও নেত্রকোনা জেলার জেলা প্রশাসক বনানী বিশ্বাস সহ অন্যান্যরা।
তিনি তার লিখিত বক্তব্য আরো বলেন – অভিযোগ দায়ের করার পর থেকে আসামিদের প্ররোচনায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের পাপ্পু মিয়ার ছেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়ক পরিচয় দানকারী রফিকুল ইসলাম শুভ প্রতিনিয়ত অভিযোগ তুলে নেয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়াও অজ্ঞাত ব্যক্তিরাও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। তারা অভিযোগ প্রত্যাহার করতেও বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। উল্লেখ্য নেত্রকোনার বর্তমান জেলা প্রশাসক বনানী বিশ্বাস তার বিরুদ্ধে মামলা হওয়ার পরে বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিচ্ছে। তিনি ৫ ই আগস্ট ২০২৪ সালের আগে ময়মনসিংহে জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে বর্তমান আন্তর্জাতিক ট্রাইবুনালে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে সমন্বয়কারী পরিচয়ের মাধ্যমে উপজেলা মোহনগঞ্জ রফিকুল ইসলাম শুভ, সাবেক ছাত্রলীগ তেজগাঁও থানার প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন। ফ্যাসিবাদী থাকার পরেও উপজেলা সমন্বয়ক পরিচয় এর মাধ্যমে অসংখ্য সাধারণ মানুষকে হয়রানি করছে এবং আমিও হয়রানির শিকার হচ্ছি। ১ লা আগস্ট ২০২৪ তারিখে চাঁদনী চক মার্কেটের সামনে টিয়ারসেল গ্যাসে চোখে আক্রান্ত হই। অথচ তার বাড়িও নেত্রকোনা, সে কিভাবে বোঝে আমি আহত হয়েছে কিনা। তাছাড়া আমার সকল ডকুমেন্ট ঢাকা মেডিকেল বোর্ড ডীন স্বাক্ষরিত ও স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এমএসআআই রিপোর্টের মাধ্যমে গেজেট তালিকাভুক্ত করা হওয়ার পরেও সে আমাকে বলে ভুয়া, আসলে সে নিজেই তো একটা ভুয়া সমন্বয়ক।
পরিশেষে, মোঃ মুসফিকুর রহমান দেশবাসীর কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিষয়ে প্রতারকের হাত থেকে বাঁচার জন্য এবং মিথ্যা সংবাদ ফেসবুক ও বিভিন্ন লোকাল পত্রিকায় প্রকাশ করায় তার তীব্র প্রতিবাদ জানায় এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট পুরো বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে সমাধান করার জন্য অনুরোধ জানায়।