Agaminews
Dr. Neem Hakim

আমরা অনেক প্রতিভাবান নেতাদের হারিয়েছি- ইঞ্জিনিয়ার আশরাফ


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১৪, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন /
আমরা অনেক প্রতিভাবান নেতাদের হারিয়েছি- ইঞ্জিনিয়ার আশরাফ

মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):

নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বটিয়ারা এলাকায় বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি বক্তব্যে বলেন, “আমরা অনেক প্রতিভাবান ও ত্যাগী নেতাকে হারিয়েছি। তাঁদের আদর্শ ও ত্যাগ আমাদের রাজনীতিতে পথনির্দেশনা দেয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”

দোয়া ও মিলাদ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।