
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা (নরসিংদী):
রায়পুরায় শ্রী শ্রী গৌর পূর্ণিমা মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উষ্ণ সম্বর্ধনা অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, “রায়পুরাতে আপনাদের ভোটে আমি এমপি হইনি, এমপি হয়েছেন আপনারাই। আমি আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে রায়পুরার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই হবে তার অঙ্গীকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, পৌরসভা পূজা ফ্রন্টের আহ্বায়ক মিঠু বর্মন, শ্রীরামপুর সার্বজনীন হিন্দু মিলন মন্দিরের সাধারণ সম্পাদক ধনাঞ্জয় সাহা, মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :