Agaminews
Dr. Neem Hakim

আমি নারী, আমি অদম্য


admin প্রকাশের সময় : জুন ২৬, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন /
আমি নারী, আমি অদম্য

কবিতা

আমি নারী— নই শুধু কোমলতার অন্য নাম,

আমি ঝড়ের বুক চিরে সূর্যের আলো কুড়িয়ে আনা এক অনন্ত ভোর।

আমি জন্ম দিই, আবার প্রয়োজনে নিজের স্বপ্নের জন্য পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতেও জানি।

আমার চোখে আছে ভালোবাসার নদী,

আমার মুঠোয় আছে অন্যায়ের বিরুদ্ধে বজ্রের শপথ।

আমাকে দুর্বল ভেবো না,

আমার নীরবতাও কখনো কখনো ইতিহাস বদলে দেয়।

আমি হার মানি না, পড়ে গেলে আবার উঠি,

অন্ধকার যত গভীর হোক, আমি নিজেই নিজের প্রদীপ জ্বালি।

আমি নারী— আমার পরিচয় কারও ছায়া নয়,

আমি নিজের আকাশ, নিজের পথ, নিজের দীপ্তি।

আমি নারী, আমি অবিনাশী সাহসের আরেক নাম,

আমি জীবন, আমি সৃষ্টি, আমি অদম্য।

লেখক : পারভীন আহমেদ