
একাত্তর নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনি এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে প্রার্থীরা ৩ হাজার ৪০৭ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিলের এ তথ্য জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল সংক্রান্ত ইসির তথ্য অনুযায়ী, রংপুর অঞ্চলের ৮ জেলায় ৩৩টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৩৩৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৮ জন প্রার্থী। রাজশাহী অঞ্চলের ৮টি জেলায় ৩৯টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩২৯ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৬০ জন প্রার্থী। খুলনা অঞ্চলের ১০টি জেলায় ৩৬টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৫৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ২৭৬ জন প্রার্থী।
বরিশাল অঞ্চলের ৬টি জেলায় ২১টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১২ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬৬ জন প্রার্থী। ফরিদপুর অঞ্চলের ৫টি জেলায় ১৫টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬৫ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪২ জন প্রার্থী। ঢাকা অঞ্চলের ৬টি জেলায় ৪১টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৩৮ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৪৪ জন প্রার্থী।
ময়মনসিংহ অঞ্চলের ৬টি জেলায় ৩৮টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪০২ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৩১১ জন প্রার্থী। সিলেট অঞ্চলের ৪টি জেলায় ১৯টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৭৬ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪৬ জন প্রার্থী। কুমিল্লা অঞ্চলের ৬টি জেলায় ৩৫টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৯৬ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৬৫ জন প্রার্থী। চট্টগ্রাম অঞ্চলের ৫টি জেলায় ২৩টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৯৩ জন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯৪ জন প্রার্থী।
আপনার মতামত লিখুন :