Agaminews
Dr. Neem Hakim

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে চাটখিলে বিক্ষোভ মিছিল


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১৯, ২০২৫, ৮:২৫ অপরাহ্ন /
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে চাটখিলে বিক্ষোভ মিছিল

আসাদুল্লাহ্ গালিব, চাটখিল( নোয়াখালী) :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার করে ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে নোয়াখালীর চাটখিল পৌর শহরে শুক্রবার বিকেলে সর্বদলীয় ছাত্রসমাজের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদ (বড় মসজিদ) মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে চাটখিল পৌর বাজারের প্রধান সড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা উত্তর শাখা ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আরিফুর রহমান, এনসিপির চাটখিল উপজেলা আহ্বায়ক গোলাপ হোসেন ফরহাদ, ছাত্রদল নেতা ফখরুল ইসলাম শান্ত ও শামীম মির্জা, ইসলামি ছাত্রশিবিরের চাটখিল পৌর সভাপতি ইয়াসিন আরাফাত, এনসিপি নেতা রফিকুল ইসলাম রনি প্রমুখ।

বক্তরা শহীদ শরীফ ওসমানের ঘাতক ফয়সাল করিম মাসুদসহ খুনের সাথে সম্পৃক্ত সকল অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে প্রশাসনের ভেতরে কিংবা বাহিরে কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্য মেনে নেওয়া হবে না। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাহিরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়তে থাকার কারণে রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। অনতিবিলম্বে পতিত আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে বক্তরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহŸান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশি-বিদেশি কোনো চাপে কিংবা কোনো অবস্থাতেই ওসমান হাদির হত্যার বিচার নিয়ে টালবাহানা সহ্য করা হবে না।