Agaminews
Dr. Neem Hakim

ইরানে মার্কিন যুক্তরাষ্ট ও ইসরায়েলে যৌথ হামলায় গনহারে মানুষ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মাবনবন্ধ ও খেলাফত মসলিশের বিক্ষোভ মিছিল


admin প্রকাশের সময় : মার্চ ৩, ২০২৬, ১০:২৮ অপরাহ্ন /
ইরানে মার্কিন যুক্তরাষ্ট ও ইসরায়েলে যৌথ হামলায় গনহারে মানুষ হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মাবনবন্ধ ও খেলাফত মসলিশের বিক্ষোভ মিছিল
  • নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ :

ইরানে মার্কিন যুক্তরাষ্ট ও ইসরায়েলে যৌথ হামলায় গনহারে মানুষ হত্যার প্রতিবাদে এবং মার্কিন আগ্রাসন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মাবনবন্ধ করেছে। মঙ্গলবার বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসুচী পালিত হয়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে উন্মাদ আখ্যায়িত করে বক্তারা বলেন, দ্বিতীয় বারের মতো রাস্টীয় ক্ষমতায় বসে ট্রাম্প একের পর এক আন্র্Íজাতিক আইনলঙ্ঘন করে ইরানে সবোর্চ্চ ধমীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিরসহ শত শত নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা করছে। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরাকে রাতের আধারে তুলে নিয়ে আটকে রেখে বিচারর নামে প্রহসন করছে। ট্রাম্পের কর্মকান্ডের কারনে সারা পুৃথীবির মানুষ আমেরিকার মানুষকে ঘৃনার চোখে দেখছে। বক্তারা বলেন, আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকার একটি নতাজানু বিবৃতি প্রদান করেছে। বিরোধী দল জামায়াতে ইসলামী তেমন কিছু বলছেনা। মানববন্ধন থেকে আমেরিকার আগ্রাসন বন্ধের দাবিতে সংসদে নিন্দা প্রস্তব পাশ করা দাবি জানান।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থের সভাপতিত্বে সাধারন সম্পাদক দীনা তাজরিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সন্ত্রাস নিমুর্ল ত্বকী মঞ্চের আহবায়ক ও সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, ন্যাপ নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক এ্যাডভোকেট আওলাদ হোসেন, কমিউনিষ্ট পার্টির নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাসদ নেতা আবু নাঈম ইকবাল, কমিউনিষ্ট পার্টির নেতা দুলাল সাহা, সুজনের সভাপতি ধামান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ সাংকৃতিক জোটের সাবেক সভাপতি জাহিদুল হক দীপু, গনসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, সাবেক সভাপতি জিয়াউল ইসলাম, বিমান কামল কান্তি দাস, সহ অনেকে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেল কলোনী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এ সময় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, “দেশে নতুন পার্লামেন্ট বসাচ্ছেন। দ্রুত পার্লামেন্ট ডেকে-এই জুলুমের বিরুদ্ধে নিন্দা জানাতে হবে। রমজান মাসে শিশু হত্যা ও হাসপাতালের রোগী হত্যার বিরুদ্ধে কথা বলতে হবে।”
তিনি আরও বলেন, “আর কোন সংযম ও যুদ্ধ বিরতি নেই, এই মধ্যপ্রাচ্য থেকে মার্কিনঘঁাটি ধ্বংস হওয়ার আগ পর্যন্ত লড়াই চলবে। পৃথিবীর নিপিড়ীত মানুষেরা, বিশ্বের সকল মুসলিম ইরান ও আফগানিস্তানের পাশে রয়েছে। এইবার জালিমদের পতন হবে ইনশাআল্লাহ।
বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন দলটির জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সদর থানা সভাপতি মুফতী আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ ।