Agaminews
Dr. Neem Hakim

ইরানে মৃত্যুদণ্ড বাড়ছে: জাতিসংঘ


admin প্রকাশের সময় : জুলাই ২৮, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন /
ইরানে মৃত্যুদণ্ড বাড়ছে: জাতিসংঘ

চলতি বছর এখন পর্যন্ত ‘মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উদ্বেগজনক বৃদ্ধির’ কথা উল্লেখ করে ইরানকে মৃত্যুদণ্ডের ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভোলকার তুর্ক এক বিবৃতিতে বলেছেন, “ইরানে এ বছর কয়েকশ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা থেকে বোঝা যায় পরিস্থিতি কতটা গভীরভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে এবং মৃত্যুদণ্ড ব্যবহারের ওপর দেশটিতে অবিলম্বে স্থগিতাদেশের জরুরি প্রয়োজন।