Agaminews
Dr. Neem Hakim

এফবিসিসিআই হলো দেশের ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন: সাবিনা ইয়াসমিন


admin প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৫, ৪:২০ অপরাহ্ন /
এফবিসিসিআই হলো দেশের ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন: সাবিনা ইয়াসমিন

বিজনেস ফাইল প্রতিবেদক
এফবিসিসিআই হলো দেশের ব্যবসায়ীদের অভিভাবক সংগঠন-যেখানে ছোট, মাঝারি ও বড় উদ্যোক্তারা একসঙ্গে দেশের অর্থনীতিকে এগিয়ে নেন। আমাদের এফবিসিসিআই এমন একটি প্রতিষ্ঠান হওয়া উচিত, যেখানে দেশের সব স্তরের ব্যবসায়ীরা তাদের প্রয়োজনীয় তথ্য, নির্দেশনা ও সমস্যার সমাধান সহজে পেতে পারেন। কথাগুলো বলেন, প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ থেকে পরিচালক পদপ্রার্থী সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, আমি এফবিসিসিআই এর এক মিটিংয়ে বলেছিলামÑ “এফবিসিসিআই ওয়েবসাইট হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসায় সংক্রান্ত প্রতিটি প্রশ্নের উত্তর পাওয়া যাবে।” এটি কেবল একটি ওয়েবসাইট নয়, বরং একটি জ্ঞানভিত্তিক সাপোর্ট সেন্টার হিসেবে কাজ করবে- লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স, এক্সপোর্ট-ইমপোর্ট বা ব্যাংক সংক্রান্ত তথ্য, সরকারি প্রণোদনা বা প্রকল্পের গাইডলাইন, বিদেশে ব্যবসা সম্প্রসারণের দিকনির্দেশনাও থাকবে সেখানে। আমাদের ব্যবসায়ী সমাজের সময় এখন প্রযুক্তি ও তথ্যের শক্তি দিয়ে এগিয়ে যাওয়ার। এফবিসিসিআইকে সেই আধুনিক, কার্যকর ও হালনাগাদ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হোক আমাদের সম্মিলিত অঙ্গীকার।