Agaminews
Dr. Neem Hakim

কাপাসিয়ায় ১৪৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সারও বীজ বিতরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১০:২৮ অপরাহ্ন /
কাপাসিয়ায় ১৪৪০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সারও বীজ বিতরণ
  • প্রতিনিধি,কাপাসিয়া  (গাজীপুর) :

২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ও বোরো উফশী ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে কাপাসিয়া উপজেলার পরিষদের সামনে ৮৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক প্রতি ০৫ কেজি বোরো উফশী ধান বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিঘা প্রতি ০২ কেজি করে বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। কৃষকদের মাঝে এ সকল বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম এর পক্ষে প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আউলিয়া খাতুন। এ-সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আবুল কালাম, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান খানসহ বিভিন্ন ইউনিয়নের ব্লকে কর্মরত উপ সহকারী কৃষি কর্মকর্তা, কৃষকবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।