
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)গা
জীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত একটি এসকেভেটর (ভেকু) জব্দ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে ও বিকেলে উপজেলার চাঁদপুর ও তরগাঁও ইউনিয়নে পৃথক এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। আদালত সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মৈশাধামনা গ্রামে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি এসকেভেটর জব্দ করা হয়। পরে বিকেল ৩টার দিকে তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী ঘাটের পাশে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ওই ব্যক্তিকে তাৎক্ষণিক ১০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক জানান, ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :