Agaminews
Dr. Neem Hakim

কাপাসিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু


admin প্রকাশের সময় : জুন ৪, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন /
কাপাসিয়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতে মো. হাবিবুর রহমান নামে (২২) বছর বয়সী এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। আজ দুপুরে উপজেলার টোক ইউনিয়নের নয়াসাঙ্গুন মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান ওই এলাকার রফিকুলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন হাবিবুর। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ তীব্র বজ্রপাতের শিকার হন তিনি। বজ্রাঘাতের প্রচণ্ডতায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে চোখের পলকে তরুণ হাবিবুরের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার এবং গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।