Agaminews
Dr. Neem Hakim

কাপাসিয়ায় মরহুম ব্রি. জে. (অব:) আ.স.ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন /
কাপাসিয়ায় মরহুম ব্রি. জে. (অব:) আ.স.ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা, কাপাসিয়া (গাজীপুর) :

মরহুম ব্রি. জে. (অব:) আ.স.ম হান্নান শাহ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং ব্রাদার্স ইউনিটি কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ – এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গাজীপুরের কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে। একই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল ও একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ রিয়াজুল হান্নান, এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ফ ম মমতাজ উদ্দিন রেনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন। এ বছর মেধাবৃত্তি পরীক্ষায় অর্ধশতাধিক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি শাহ্ রিয়াজুল হান্নানের পক্ষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন প্রধান আলোচক ফ ম মমতাজ উদ্দিন রেনু। পুরস্কার বিতরণী পর্ব শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মরহুম ব্রি. জে. (অব:) আ.স.ম হান্নান শাহের স্মৃতি চারণ করে বলেন, শিক্ষামূলক এই উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের জন্য একটি বড় অনুপ্রেরণা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ কফিল উদ্দিন, শহিদুল আমিন, স্মপন মাঝি, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইসকান্দার আলম জানু, সাইফুল ইসলাম জামাল, মোঃ বেলায়েত হোসেন, মোঃ জাঙ্গীর আলমসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।