
মাজহার মান্না, কিশোরগঞ্জ:
বাংলাদেশ দলিল লেখক সমিতি, কিশোরগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ গাইটালস্থ আলমগীর হোসেন সিটি কনভেনশন হলরুমে জমকালো আয়োজনের মধ্যদিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজহারুল ইসলাম। একই মঞ্চে প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-হোসেনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কিশোরগঞ্জ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। এ সময় নতুন কমিটির সদস্যগণকে উপস্থিত সকলের উদ্দেশ্যে পরিচয় করিয়ে দেওয়া হয়।
দুটি পর্বের অনুষ্ঠানমালায় আমন্ত্রিত অতিথির পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে ফরিদুল ইসলাম বাহাদুর, শামছুল করিম লিটন, রিয়াদ হোসেন, খালেক মোশারফ লিটন, কামরুল ইসলাম বাবু, নজরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা দলিল লেখকদের পেশাগত মর্যাদা রক্ষা, সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘব এবং সমিতির ঐক্য সুদৃঢ় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
সমগ্র অনুষ্ঠানমালার মধ্যে প্রথম অধিবেশনে তাড়াইল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি শরীফুল মাহমুদ শোয়েব ও দ্বিতীয় অধিবেশনে জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মহিউদ্দিন বাবুল সভাপতিত্ব করেন। এছাড়া সঞ্চালনায় ছিলেন জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক।
অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে দলিল লেখক সমিতির বিপুলসংখ্যক নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :