Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কিশোরগঞ্জে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) জেলা কমিটির উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মানবাধিকারকর্মী, আইনজীবী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সকলের ভাষ্যমতে, মাদক আজ সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে মাদক। এ ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনসমূহকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজন, লিগ্যাল এইড সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম কাজল, অ্যাডভোকেট সুমন ঘোষ, অ্যাডভোকেট জোবায়ের আলম, বিশিষ্ট মানবাধিকারকর্মী ও শিক্ষক নেতা মাজহারুল আলম ভূঞা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে এখনই সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কেননা, একটি মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

আয়োজকরা জানান, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে এরূপ ধারাবাহিক কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন।