Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জে সুজনের নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন /
কিশোরগঞ্জে সুজনের নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত

‘গণতন্ত্রকে টেকসই করতে জনগণের সচেতনতা ও সংগঠিত অংশগ্রহণ প্রয়োজন

নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ: গণতন্ত্রকে টেকসই করতে হলে জনগণের সচেতনতা, সংগঠিত অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আর নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মের মাঝে দায়িত্ব বোধ সৃষ্টি এবং সঠিক ভোটাধিকার সম্পর্কে ধারণা দিতে হবে। এ লক্ষ্য নিয়েই কিশোরগঞ্জে কলেজ শিক্ষার্থী-শিক্ষক ও অংশগ্রহণকারী নিয়ে এক নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে গণতন্ত্রচর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও সুশাসনের জন্য নাগরিক কিশোরগঞ্জ জেলা কমিটি এই অলিম্পিয়াডের আয়োজন করে।

গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতার মূল স্লোগান ছিল ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’। এতে সরকারি মহিলা কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট সাতটি কলেজ থেকে আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। এ সময় তারা বিভিন্ন বিষয়ে কুইজ, ভোটাধিকার জ্ঞান, গণতান্ত্রিক মূল্যবোধ ও নির্বাচন বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সভাপতি মু আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল হামিদ। এছাড়াও বক্তৃতা করেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন, সুজন-ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শাহজাহান শাজু, সুজন জেলা কমিটির সহ-সভাপতি ফিরোজউদ্দিন ভূঞা প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, অভিভাবক, দি হাঙ্গার প্রজেক্ট কিশোরগঞ্জ সমন্বয়কারী পলাশ কান্তি পালন, সুজন জেলা কমিটির সদস্য ও ইয়ুথ লিডার সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রচর্চা, সুশাসন ও নাগরিক দায়িত্ববোধ সম্পর্কে ইতিবাচক আগ্রহ সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান। শেষে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা করা হয়।