Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি বাজিতপুর থানার মুরাদ হোসেন


admin প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন /
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি বাজিতপুর থানার মুরাদ হোসেন

বাজিতপুর প্রতিনিধি
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন।
গতকাল সোমবার (১৮ আগস্ট) জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি তাকে এই সম্মাননা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরি বলেন, “একজন ওসির দায়িত্ব শুধু থানার ভেতর সীমাবদ্ধ নয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং থানাকে আস্থার স্থানে পরিণত করাও গুরুত্বপূর্ণ। ওসি মুরাদ হোসেন তাঁর কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে পেরেছেন।
ওসি মুরাদ হোসেন বলেন, এই সম্মান আমার নয়, বাজিতপুর থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সব সময় জনগণের পাশে আছি। তিনি বাজিতপুরের সার্বিক আইনশৃঙ্খলা ভালো রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।