Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের কিডনি রোগীকে নগদ সহায়তা প্রদান


Ekattor News প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন /
কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের কিডনি রোগীকে নগদ সহায়তা প্রদান

নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ: প্রবাসীদের কল্যাণে ও তাদের স্বজনদের উন্নতিকল্পে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলার করিমগঞ্জে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফুল হোসেন পাভেল।

মানবতার সেবায় দোয়া ও আর্থিক সহায়তা এ স্লোগান নিয়ে প্রবাসী ও তাদের পরিবারের স্বজনদের বিভিন্ন সমস্যা সমাধান সম্পর্কে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নানা শ্রেণি পেশার মানুষ। এ সময় ভার্চুয়ালি অংশ নেন কিশোরগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন। এছাড়াও বক্তৃতা করেন কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা ব্যাংকার খাইরুল ইসলাম, গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি শরীফুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি গুজাদিয়া ইউনিয়নের প্রবাসী নূর মোহাম্মদের ছেলে খাইরুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাকুয়া ইউনিয়নের প্রবাসী এরশাদউদ্দিনের ভাই জুয়েল মিয়া, ব্যবসায়ী কালীমুল্লাহসহ অন্যরা।

অনুষ্ঠানে প্রবাসী স্বজন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের বড়ুয়া গ্রামের বাসিন্দা হাফেজ মাওলানা জুনাইদুল ইসলাম তানার দুইটি কিডনি নষ্ট হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে মাওলানা জুনাইদুলের বাবা সিদ্দিক হোসেন উপস্থিত থেকে তার ছেলের পক্ষে অতিথিবৃন্দের কাছ থেকে নগদ এই সহায়তা গ্রহণ করেন।