
একাত্তর নিউজ ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনার অভিযোগে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার বসুরহাট বাজারের বিভিন্ন হাসপাতালে এই অভিযান চালানো হয়। এসময় সালেহা প্যাথলজি এন্ড আল্ট্রানোসগ্রাফী সেন্টার ও বসুরহাট প্রাইভেট হাসপাতালকে অর্থদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা যায়, ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম চালানো, অনুমোদনহীন অপারেশন থিয়েটার পরিচালনা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সালেহা প্যাথলজি এন্ড আল্ট্রানোসগ্রাফী সেন্টারকে এক লক্ষ টাকা ও বসুরহাট প্রাইভেট হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, বিভিন্ন ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো লাইসেন্স নবায়ন না করে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশনসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাওয়ায় জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :