
বিপ্লব চৌধুরী:
গাজীপুরের শ্রীপুর মডেল থানার উদ্যোগে দীর্ঘদিন পর উপজেলা ভিত্তিক প্রশাসনের আয়োজনে ওপেন ডে হাউজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলেম-ওলামা, সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক-গবেষক, চিকিৎসক, চাকরিজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পিপিএম মুহাম্মদ আব্দুল বারেক। তিনি উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শ্রীপুর উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সুচিন্তিত পরামর্শ প্রদানের আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেলের পুলিশ সুপার মেরাজুল ইসলাম। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এবং সঞ্চালনা করেন এসআই সালেক।
অনুষ্ঠানে বক্তারা নানা গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করেন। শ্রীপুর মোড়ের বাসিন্দা আহসান হাবীব পুলিশ নিয়োগে স্বচ্ছতা ও রাজনৈতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। কৃষকলদের প্রতিনিধি সুজন আহমেদ বহিরাগত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামের ফরিদ আহমেদ দূর্গাপূজা ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কার কথা উল্লেখ করে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান। শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব মাদক নিয়ন্ত্রণ, দিনের বেলায় ড্রাম ট্রাক চলাচল বন্ধ এবং ভূমিদখলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা তারিকুল ইসলাম অভিযোগ করেন যে প্রশাসনের কিছু ইনফরমারের তথ্য অপরাধীদের কাছে ফাঁস হচ্ছে। সংগঠনের আরেক নেতা রেজাউল করিম থানার ডিউটি অফিসারদের আচরণে সংস্কারের দাবি জানান এবং প্রশাসনকে সব রাজনৈতিক দলের সাথে নিরপেক্ষ থাকার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :