Agaminews
Dr. Neem Hakim

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন, দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুমকি


admin প্রকাশের সময় : জুন ২৪, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন /
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের আন্দোলন, দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের হুমকি

বিজনেস ফাইল প্রতিবেদক
২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত হওয়া বাহিনীর সদস্যরা ন্যায়বিচার ও পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালেও তারা রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয় জাদুঘরের সামনে অবস্থান থেকে বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার বলেন, “২০০৯ সালে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও কল্যাণ নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।”

এর আগে সোমবার সকাল থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে সচিবালয়মুখী কর্মসূচি পালনের ঘোষণা দেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে তারা শাহবাগ মোড় হয়ে যমুনার দিকে যেতে চেয়েছিলেন। দুপুরে শাহবাগ মোড়ে অবস্থানের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং তীব্র ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। প্রায় এক ঘণ্টা পর পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেন এবং পরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।