
নিজস্ব সংবাদদাতা, চাটখিল (নোয়াখালী) :
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে চাটখিলে ‘উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’ এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে এক আলোচনা সভায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাটখিল পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসাইন, চাটখিল পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা জামায়াতের সেক্রেটারি নূর হোসাইন রিয়াজ, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য বিএম মেহেদী, স্বেচ্ছাসেবী ফজলে রাব্বী আবিদ প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি সামাজিক ক্যান্সার। রাষ্ট্রের উন্নতি ও অগ্রতির অন্যতম বাঁধা হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি ভ‚মিকা রাখতে পারে রাজনৈতিক পক্ষদ্বয়। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবার আগে প্রয়োজন দুর্নীতি মুক্তকরণ। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যে সামাজের প্রত্যেক নাগরিককে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে বক্তরা আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, ‘সমাজের অসঙ্গতিগুলোও এক ধরণের দুর্নীতি। মজুদদারি, কালোবাজারি, সিন্ডিকেট করে দাম বাড়ানোটাও দুর্নীতি। সমাজের যারা তাদের ব্যক্তিগত জীবনে সততা, নৈতিকতা ধরে রাখতে পেরেছেন, তারা দুর্নীতিতে জড়াননি। সচেতনতা বৃদ্ধি পেলে সমাজে দুর্নীতি আরো কমে আসবে।’
আপনার মতামত লিখুন :