
আসাদুল্লাহ গালিব, চাটখিল (নোয়াখালী) :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ৯ দলের ৯ জন এবং স্বতন্ত্র ৩ জন সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার বিকেলে রিটার্নিং অফিসার ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এ.এম মাহবুব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো. ছাইফ উল্লাহ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মো. ওমর ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জহিরুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত রেহানা বেগম, জাতীয় পার্টি মনোনীত মো. নুরুল আমিন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. মমিনুল ইসলাম, গণঅধিকার পরিষদ মনোনীত মোহাম্মদ বাছির উদ্দিন, ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত মো. মশিউর রহমান মনোনয়ন জমা দেন। এছাড়াও মুহাম্মদ ইফতেখার উদ্দীন, গোলাম মর্তুজা ও খালিদ সাইফুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।
আপনার মতামত লিখুন :