Agaminews
Dr. Neem Hakim

চুয়াডাঙ্গায় তীব্র গরম, বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ করছে বিএনপি


Ekattor News প্রকাশের সময় : মে ১৪, ২০২৫, ১:০২ অপরাহ্ন /
চুয়াডাঙ্গায় তীব্র গরম, বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণ করছে বিএনপি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় প্রচণ্ড তাপদহে তৃষ্ণার্ত মানুষকে স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
গতকাল মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
উদ্বোধনকালে শরীফুজ্জামান বলেন, ‘চুয়াডাঙ্গায় গত কয়েকদিনের প্রচণ্ড তাপদহে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে রিকশা, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষদের।
সেই কষ্ট কিছুটা লাঘবে আমাদের এই বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করা।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শহরের শহীদ হাসান চত্বর, একাডেমি মোড়, কোর্ট মোড় ও সদর হাসপাতালের সামনে পানি ও স্যালাইন বিতরণ করা হবে। যতদিন তাপদাহ চলবে ততদিন এই কার্যক্রম চলমান থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন প্রমুখ।