
একাত্তর নিউজ ডেস্ক :
বিএফডিসি থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ ছিনতাইয়ের কবলে পড়লেন আশির দশকের নন্দিত অভিনেত্রী রঞ্জিতা। দুর্বৃত্তরা দুল ছিনিয়ে নেওয়ার সময় তার কান ছিঁড়ে যায়, পড়ে যায় র*ক্তাক্ত অবস্থায়। হাসপাতালে নেওয়ার পর কানে দিতে হয়েছে সাতটি সেলাই।
এক ভিডিও বার্তায় আতঙ্কিত কণ্ঠে অভিনেত্রী জানান, শিল্পী সমিতির নির্বাচন দেখে ফেরার সময় থেকেই কেউ তাকে অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই দুল ধরে টান দেয় ছিনতাইকারীরা। মুহূর্তেই রক্তে ভিজে যায় কান।
একসময় ‘ঢাকা ৮৬’, ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’র মতো সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন রঞ্জিতা। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও ভক্তদের ভালোবাসা এখনও অটুট।
বর্তমানে রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করছেন এই অভিনেত্রী। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।
আপনার মতামত লিখুন :