Agaminews
Dr. Neem Hakim

রূপগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আবু মোহাম্মদ মাসুম


admin প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৯:০৩ পূর্বাহ্ন /
রূপগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে আবু মোহাম্মদ মাসুম

স্টাফ রিপোটার :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আবু মুহাম্মদ মাসুমের নাম এখন জোরালোভাবে আলোচনায় রয়েছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে সক্ষম হয়েছেন আবু মুহাম্মদ মাসুম।
এদিকে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর আস্থাভাজন হিসেবেও তিনি পরিচিত। দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা মনে করেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে একজন যোগ্য ও জনপ্রিয় নেতৃত্ব প্রয়োজন। সে দিক থেকে আবু মুহাম্মদ মাসুম একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এ বিষয়ে আবু মুহাম্মদ মাসুম বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যেতে চাই।”
রূপগঞ্জ ইউনিয়নের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আবু মুহাম্মদ মাসুম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেই ধারণা করা হচ্ছে।