Agaminews
Dr. Neem Hakim

কাঞ্চন পৌরসভায় মেয়র পদে জনসমর্থনে এগিয়ে এড. আমিরুল ইসলাম ইমন


admin প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন /
কাঞ্চন পৌরসভায় মেয়র পদে জনসমর্থনে এগিয়ে এড. আমিরুল ইসলাম ইমন

একাত্তর নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক পরিচিতি ও সমর্থন অর্জন করেছেন বলে এলাকাবাসী মনে করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কাঞ্চন পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ, সামাজিক কর্মকাণ্ড ও মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এ কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম এখন বেশ জোরেশোরেই আলোচনায় রয়েছে।
সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করতে চাই। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে কাঞ্চন পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
এ বিষয়ে স্থানীয় ভোটার আব্দুল করিম বলেন, “ইমসাহেবকে আমরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দেখছি। তিনি মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। তাই মেয়র প্রার্থী হিসেবে আমরা তাকে সমর্থন করি।”
আরেক ভোটার রহিমা বেগম বলেন, “আমরা চাই এমন একজন মেয়র, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন। ইমন ভাই সেই যোগ্যতা রাখেন বলে আমরা মনে করি।”
এদিকে স্থানীয়দের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাঞ্চন পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে আলোচনা বাড়ছে। এর মধ্যে জনসমর্থনের দিক থেকে অ্যাডভোকেট আমিনুল ইসলাম ইমন এগিয়ে রয়েছেন বলে অনেকেই মনে করছেন। নারায়ণগঞ্জ ১ আসন রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর আস্থাভাজন