Agaminews
Dr. Neem Hakim

জাতীয় সাংবাদিক সংস্থার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৫:২০ অপরাহ্ন /
জাতীয় সাংবাদিক সংস্থার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার ঢাকা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় সাংবাদিক সংস্থার শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সাংবাদিক তানভীর জামান প্রিয়’র মা সামসি আরা জামান। বিশেষ অতিথি ছিলেন মোঃ আনিসুর রহমান, ডিরেক্টর এটিএন নিউজ এবং আবুল আহসান মোঃ আজরফ, শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুফায়েল এর ভাই।

সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আজিয়া আজগার।

অনুষ্ঠানে বক্তারা শহীদ সাংবাদিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের গণমাধ্যমকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একইসঙ্গে ন্যায়, সত্য ও নিরপেক্ষতার পথে থেকে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান অতিথিরা।

ফুল দিয়ে সজ্জিত অনুষ্ঠানস্থলে সংগঠনের নতুন সদস্যদের শপথ গ্রহণ করানো হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে পরিচিতি প্রদান করা হয়।