
বিজনেস ফাইল প্রতিবেদক
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতবৃন্দ।
কেন্দ্রীয় বিভিন্ন নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠানে অংশ নেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহীন ।
শ্রদ্ধা নিবেদন শেষে নাসির আহমেদ শাহিন বলেন, জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ২৬ মার্চ ১৯৭১ সালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন (তৎকালীন মেজর হিসেবে)। রাষ্ট্রপতি হওয়ার পর তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং দেশের অর্থনীতিতে বাজারমুখী নীতিমালার প্রবর্তন করেন।
তিনি আরোও বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে ক্ষমতায় আশা বর্তমান সরকার নির্বাচন দিতে তালবাহানা করছে, তারা যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেয়, তাহলে তাদেরকে আমি বলতে চাই ,বিগত স্বৈরাচারের সরকারের মত এই সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে বাধ্য হবো।
আপনার মতামত লিখুন :