
নিজস্ব সংবাদদাতা ,টাঙ্গাইল :
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :