Agaminews
Dr. Neem Hakim

ঠাকুরগাঁওয়ে গরিবদের মাঝে যাকাতের চেক বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ১৬, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন /
ঠাকুরগাঁওয়ে গরিবদের মাঝে যাকাতের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে যাকাতের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ )দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৯ জন দুঃস্থ নারী-পুরুষের মাঝে জনপ্রতি ৯ হাজার ৩’শ টাকা করে মোট ১ লাখ ৭৬ হাজার ৭’শ টাকার যাকাতের চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যাকাত কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ, উপজেলা যাকাত কমিটির সদস্য আনিসুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আমিরুল ইসলাম ও বেলায়েত হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।