
নিজস্ব সংবাদদাতা, ডেমরা (ঢাকা)
রাজধানীর ডেমরায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেটে ডেমরা থানা বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস. এম. রেজা চৌধুরী সেলিম ও সঞ্চালনা করে যুগ্ম আহ্বায়ক আব্দুল বারেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাশেম মোল্লা, ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান এবং থানা বিএনপির নেতা আবদুস সালাম মোল্লা। এ ছাড়া উপস্থিত ছিলেন ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে নবীউল্লাহ নবী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী, যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর নেতৃত্বে দেশের উন্নয়নের কাজ এগিয়ে যায় এবং মেয়েদের জন্য বিনা খরচে শিক্ষার ব্যবস্থা চালু হয়। তিনি আরও বলেন, কঠিন সময়ে নিজের জীবন ঝুঁকিতে থাকলেও বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। দীর্ঘদিন কারাবন্দি ও অসুস্থ থাকার পরও তিনি আপস করেননি। নবীউল্লাহ নবী বলেন, বেগম খালেদা জিয়া সবসময় মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :