Agaminews
Dr. Neem Hakim

ডেমোক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল


admin প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১:২১ অপরাহ্ন /
ডেমোক্রেটিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা কাল

বিজনেস ফাইল প্রতিবেদক
ডেমোক্রেটিক লীগ-ডিএল সাবেক সাধারণ সম্পাদক ৯০’র ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার সাইফুদ্দিন আহমেদ মনির ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল খবীর খোকন, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, ডাকসুর সাবেক এজিএস সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম প্রমুখ।
সভাপতিত্ব করবেন ডেমোক্রেটিক লীগের সহ-সভাপতি মো. মাহবুব আলম।
স্বাগত বক্তব্য রাখবেন-ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।