
আলম খান :রাজধানীর ব্যস্ত নগরী বিজয়নগর—হঠাৎ করেই যেন থমকে যায়।জুমার নামাজ শেষে মানুষের স্বাভাবিক ভিড়ের মাঝেই হঠাৎ ছুটে আসে আতঙ্কের ছায়া।ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন চারদিকের শব্দ যেন মুহূর্তে স্তব্ধ হয়ে যায়।
তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে জরুরি বিভাগে শুরু হয় সময়ের সঙ্গে যুদ্ধ রক্তক্ষরণ থামছে না, চিকিৎসকেরা জানালেন “তৎক্ষণাৎ বি-নেগেটিভ রক্ত লাগবে।”
জরুরি বিভাগের সামনে মানুষের ভিড় বাড়তে থাকে।
সবার মুখে একটাই প্রশ্ন “এমন ঘটনা কেন? কীভাবে?”
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান,“শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন, তবে কোথায় গুলি লেগেছে এখনো নিশ্চিত নই।”
ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই সেলিম আরও জানান,
হাদির মাথা থেকে রক্তক্ষরণ দেখা গেছে, ধারণা করা হচ্ছে মাথায় গুলি লেগেছে। দ্রুত তাকে ইমারজেন্সির ওসেক ইউনিটে স্থানান্তর করা হয়েছে।
কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত সকাল ১১টা ৫২ মিনিটে তিনি নিজের ফেসবুকে লিখেছিলেন—
এক টুকরো সরল, ব্যঙ্গমিশ্রিত কথার ভেতরে
আভাস দিয়েছিলেন নির্বাচনী ব্যস্ততা আর নিজের মনোভাবের— “ঢাকা–৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই,তাই ছেঁড়া-ছিঁড়ির চাপও নাই।দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”
এই পোস্টের কয়েক ঘণ্টা পরই তিনি হাসপাতালে জীবনের সঙ্গে লড়ছেন—
রাজনীতির মাঠে কত নির্মম সংঘাত, কত অপ্রত্যাশিত মোড়—
আজকের ঘটনাটি যেন সেই বাস্তবতার তীব্র স্মারক।
ঢাকা মেডিকেলের করিডোরে উদ্ভ্রান্ত মানুষের দৌড়ঝাঁপ,
বন্ধু-সহকর্মীদের কান্না আর রক্তের সন্ধানে ছুটে চলা—
সবকিছু মিলিয়ে এক ভয়াবহ মানসিক চাপের দৃশ্য তৈরি হয়েছে।
শহরের আকাশ যেন মুহূর্তে আরও ভারী হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :