Agaminews
Dr. Neem Hakim

তারুণ্যের উৎসবে অংশ নিলেন খন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র


Ekattor News প্রকাশের সময় : মে ২৯, ২০২৫, ১২:০৩ অপরাহ্ন /
তারুণ্যের উৎসবে অংশ নিলেন খন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র

বিজনেস ফাইল প্রতিবেদক
গতকাল বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র তিন সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমান।

‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ শীর্ষক এ সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের নাতি এবং খন্দকার আবদুল হামিদ ডাবলুর ছেলে খন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র। তিনি যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির (স্থানীয় পর্যায়ের) চেয়ারম্যান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা এবং সাবেক মার্কিন পার্লামেন্ট কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, তিনি মানিকগঞ্জ-১ আসনে ডা. খন্দকার আকবর হোসেন বাবলুর (তার বড় আব্বু) সঙ্গে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত রয়েছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এগিয়ে নিতে এবং সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করতে চান ন্দকার দেলোয়ার হোসেন জুনিয়র।