Agaminews
Dr. Neem Hakim

তাড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণে ক্যাম্পেইন অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন /
তাড়াইলে গ্রাম আদালত সক্রিয়করণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

ঔনিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে আজ (২০ মে) বুধবার দুপুরে বিপুলসংখ্যক নারী ও পুরুষের অংশগ্রহণে উপজেলার দামিহা বাজার এলাকা থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দামিহা বাজারে গ্রাম আদালত বিষয়ক এক আলোচনা সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত প্রকল্পের তাড়াইল উপজেলা সমন্বয়কারী হাবিবুর রহমান জানান, প্রত্যন্ত গ্রাম ও শহর এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে আইনি সুরক্ষা দিতে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির জন্যই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।

তিনি আরও জানান, আলোচনা সভায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সঠিক উত্তরদাতা ২০ জনের হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।