
বিজনেস ফাইল প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে বৈধ প্লট ও বাড়ি মালিকদের হয়রানির প্রতিবাদে রাজধানীর দক্ষিণ বনশ্রী মেইন রোডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা বৈধভাবে ক্রয়কৃত জমি ও ঘরবাড়ির মালিকদের হয়রানি করছেন এবং নির্মাণ কাজে বাধা দিচ্ছেন। তারা জানান, খাল দখলের যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন, কারণ ইস্টার্ন হাউজিং ২৫ বছর আগে জেলা প্রশাসকের সঙ্গে বিনিময় দলিলের মাধ্যমে জমিটি গ্রহণ করে মালিকদের কাছে বিক্রি করেছে।
বক্তারা আরও বলেন, রাজউক অনুমোদিত মাস্টার প্ল্যান অনুযায়ী এই প্লটগুলো বৈধ, অথচ সিটি কর্পোরেশন অবৈধ অনুপ্রবেশকারীদের দাবির ভিত্তিতে সীমানা প্রাচীর ভাঙচুরের অপচেষ্টা চালাচ্ছে। তারা অভিযোগ করেন, আগের মেয়র ফ্যাসিস্ট সরকারের সময় একই ধরনের অবৈধ পদক্ষেপ নিয়েছিলেন এবং তার সুবিধাভোগীরা এখনো হয়রানি অব্যাহত রেখেছে।
মানববন্ধনে সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ বক্তব্য রাখেন। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, “আমরা আশা করি সরকার অবিলম্বে অসৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং বৈধ প্লট ও বাড়ি মালিকদের হয়রানি বন্ধ করবে।
আপনার মতামত লিখুন :