Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ


Ekattor News প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৪:০৩ পূর্বাহ্ন /
দুর্গাপুরে  বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর,নেত্রকোনা

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৭১ বোতল মদ জব্দ করা হয়েছে। সীমান্তবর্তী ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ গুলো জব্দ করে বিজিবি।

মঙ্গলবার গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে নিজস্ব সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির একটি বিশেষ টহলটিম সীমান্ত পিলার ১১৬০/৮-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়েনের গোপালপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দকৃত মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।