Agaminews
Dr. Neem Hakim

দুর্বৃত্ত অন্ধ দলদাসদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে না


Ekattor News প্রকাশের সময় : মে ৩১, ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন /
দুর্বৃত্ত অন্ধ দলদাসদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে না

সারোয়ার ওয়াদুদ চৌধুরী

দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি প্রধান উপদেষ্টার নিকট গত ১৮ আগস্ট ২৪ সমাবেশের মাধ্যমে জাতির মুক্তির সনদ ১১ দফা পেশ করেন। প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা জনগণের সেবক, এরা জনগণের ট্যাক্সের টাকায় বেতন ভাতা পায়। এরা জনগণকে স‍্যার বলে সেবা প্রদান করবেন। অথচ বৃটিশদের আমলা নামের কুলাঙ্গার এই জাতীয় বেঈমান, লুটেরা, সুযোগ সন্ধানী, বহুরূপী যারা আওয়ামী লীগসহ বিভিন্ন দলের অন্ধ দলদাস তাদেরকে চাকরিচ্যুত করে দেশপ্রেমিক সৎ, সাহসী, সত্যবাদী, নিষ্ঠাবান, পেশাদার দায়িত্বশীলদের নিয়োগ দিলে বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনামের মতো গড়ে তোলা সম্ভব।

এই আবেদনের প্রতিকার প্রধান উপদেষ্টা উনার চারপাশে থাকা মীরজাফরদের কারণে করতে না পারায় ২৫ ফ্রেব্রুয়ারি ২৫ দুদক কমিশনের সঙ্গে আমলাদের দুর্নীতির তথ্য প্রমাণসহ বৈঠক করেন ‘দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয় কমিটি’। বৈঠকে দুদক চেয়ারম্যান সৎভাবে কাজ করার অঙ্গীকার করে জনবলের সংকটসহ দুঃখ করে বলেন যে, যে সব উপদেষ্টা ও নেতারা দুর্নীতিবাজ দুর্বৃত্তদের পক্ষে আমার নিকট তদবির ও চাপ প্রয়োগ করেছেন, তাদের নাম আমার অফিসের নীচে অপেক্ষমাণ মিডিয়ায় সামনে বললে আপনারা বাসায় পৌঁছার আগেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে ড. মোমেন দুদকের চেয়ারম্যান নাই।

১ মার্চ ২৫ জাতীয় প্রেসক্লাবে দুর্বৃত্ত আমলাদের দুর্নীতির তথ্য প্রমাণ গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের নিকট উপস্থাপন করেন দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি। পর্যায়ক্রমে, ঢাকা বিশ্ববিদ্যালয়, সেল সেন্টার-পান্থপথ, উত্তরা বিভিন্ন সমাবেশে সরকারি সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বনামে-বেনামে সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করার আলটিমেটাম দেন দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি। এমনকি দুর্বৃত্ত উপদেষ্টা ও আমলাদের সচিবালয়ে ঢুকতে দেয়া হবে না মর্মেও হুঁশিয়ারি দেয়া হয়।

প্রতিকার না পেয়ে বাংলাদেশের শতকরা ৮৭ ভাগ মজলুম জনগণের সংগঠন দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি ১৭ এপ্রিল থেকে প্রধান উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট দেশবরেণ্য ২৭ জন নিবেদিত দেশপ্রেমিকদের তালিকা সাক্ষাতকারের জন্য প্রেরণ করা হয়। উপদেষ্টা/পিএসদের নিকট ফোনে সাক্ষাতের চিঠি চেয়ে অনুরোধ করা হয় কিন্তু দুর্নীতির তথ্য প্রমাণের আবেদন দেখে সচিব ও পিএসদের আচরণে দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটির সকলেই আতঙ্কে অসুস্থ বোধ করছেন। কেউ কেউ বলছেন- আমাদের যখন সম্মান মর্যাদা দিচ্ছে না, দেখা করে কী হবে?

‘যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ’! ৫২, ৭১, ২৪-এর শহিদদের রক্তের সঙ্গে বেঈমানী কতদিন চলবে?

এই দুর্বৃত্ত জাতীয় বেঈমানরা প্রশাসন ক‍্যাডারের অহঙ্কার, মহান মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের সচিব জাতির সূর্য সন্তান নূরুল কাদের খানের অনুসারী নয়। এরা প্রশাসন ক‍্যাডার ধ্বংসকারী এইচ টি ইমামের অনুসারী। এই দুর্বৃত্তচক্র প্রশাসনের পেশাদার মেধাবী সৎ নিষ্ঠাবান অনেক সহপাঠী সহকর্মীদের জীবন ও তাদের পরিবারের জীবন ধ্বংস করেছে।

জাতীয় বেঈমান, লুটেরা, দুর্বৃত্ত, সুযোগসন্ধানী, বহুরূপী, অন্ধ দলদাস ও মুনাফেকদের থেকে বাংলাদেশের মজলুম জনগণকে হেফাজত করুন।

লেখক:  সাধারণ সম্পাদক ও মুখপাত্র, দুর্নীতিবিরোধী জাতীয় সমম্বয় কমিটি।