
মনিকা রানী বিশ্বাস, রায়পুরা ( নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়িতে আয়োজিত বাঁশগাড়ি-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদানকালে তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে উপস্থিত জনসাধারণকে শপথ পাঠ করান। একই সঙ্গে বাঁশগাড়িসহ সমগ্র নরসিংদীকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত জনতা জেলা প্রশাসকের সঙ্গে দৃঢ় কণ্ঠে শপথে অংশ নেন।
দুর্গম চরাঞ্চল বাঁশগাড়িতে জেলা প্রশাসকের আগমনে স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তার এই জনসচেতনতামূলক উদ্যোগ ও শপথ পাঠের বিষয়টি এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
সফরকালে জেলা প্রশাসক রায়পুরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। তিনি আকস্মিকভাবে বাঁশগাড়ি পুলিশ ফাঁড়ি ও রায়পুরা থানা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ
আপনার মতামত লিখুন :