
মিন্টু মিয়া-বেলকুচি উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দৌলতপুর ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলায় প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ বাঁধন হোসেন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজ বাহিরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কলেজের আশেপাশে প্রায়ই কিছু বহিরাগত যুবক চায়ের দোকানে আড্ডা দেয় এবং কলেজের ছাত্রীদের উত্যক্ত করে। এ নিয়ে ছাত্ররা প্রতিবাদ করলে বহিরাগতরা ক্ষিপ্ত হয়ে প্রথম বর্ষের শিক্ষার্থীর মোঃ বাঁধন হোসেন ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।
এ সময় কলেজের কয়েকজন শিক্ষার্থী — সাইমন, আলিফ এবং এমদাদুল — ওই শিক্ষার্থীকে রক্ষা করতে এগিয়ে আসেন। তবে বহিরাগত হামলাকারীদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি।
এ বিষয়ে দৌলতপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দুলাল চন্দ্র চৌধুরী বলেন,
“কলেজের বাহিরের কিছু যুবক প্রায়ই চায়ের দোকানে বসে থেকে উশৃঙ্খল আচরণ করে। ছাত্রীদের উত্যক্ত করায় ছাত্ররা প্রতিবাদ করলে প্রথম বর্ষের শিক্ষার্থী মোঃ বাঁধন হোসেনকে মারধর করা হয়। আমরা ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে।”
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বহিরাগতদের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও নিরাপদ ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন :