Agaminews
Dr. Neem Hakim

ধনবাড়ীতে প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে পেল কৃষি প্রণোদনা


admin প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন /
ধনবাড়ীতে প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে পেল কৃষি প্রণোদনা

হাফিজুর রহমান, টাঙ্গাইল

টাঙ্গাইলেরর ধনবাড়ীতে প্রান্তিক পর্যায়ে উপজেলার ১ হাজার ৮০ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদণা উফসী ও হাইব্রীড জাতের ধান বীজসহ এমওপি ও ডিএপি সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(৯ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন,ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, উপজেলার প্রান্তিক ৮শ কৃষকের মাঝে জনপ্রতি উফসী জাতের ৫ কেজি ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমপি সার বিতরণ করা হয়। এছাড়াও হাইব্রীড জাতের ধান বীজ ২ কেজি করে ৫শ ৮০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।