
মোঃ বজলুর রহমান
ঢাকা জেলার ধামরাই উপজেলার সূয়াপুরে অবস্থিত আত্ তাকওয়া সদকায়ে জারিয়াহ ফাউন্ডেশন এর উদ্যোগে পঞ্চম বারের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে কুটিরচর কবরস্থান হাফিজিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সদকায়ে জারিয়াহ মূলক ৫ম পর্যায়ের এ কর্মসূচিতে নারিকেল, আম, জাম, লিচু, কাঠবাদাম, কাঠাল ও বকুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রজন্মের কল্যাণে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তাই এ কর্মসূচিকে ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
কর্মসূচির সার্বিক বাস্তবায়ন ও সহযোগিতায় ছিল আত্ তাকওয়া সদকায়ে জারিয়াহ ফাউন্ডেশন, সূয়াপুর, ধামরাই, ঢাকা। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :