Agaminews
Dr. Neem Hakim

নতুন সময়সূচিতে মেট্রোরেল


admin প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১:০৭ অপরাহ্ন /
নতুন সময়সূচিতে মেট্রোরেল

বিজনেস ফাইল প্রতিবেদক
ঢাকার মেট্রোরেল যাত্রী চাপ সামলাতে চলাচলের সময়সূচি সম্প্রসারণ করেছে। রোববার (১৯ অক্টোবর) থেকে সকালের প্রথম ট্রেন চালুর সময় এবং রাতের শেষ ট্রেনের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৬টায় উত্তরা-উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়ে। আগের সময়সূচিতে প্রথম ট্রেন সকাল ৭টায় ১০ মিনিটে যাত্রা করত। রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। এছাড়া শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের ৩টার বদলে আড়াইটায়।

সরাসরি পর্যবেক্ষণে দেখা গেছে, সকালে যাত্রী তুলনামূলক কম হলেও সময়সূচি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে। যাত্রীরা সময়সূচি বাড়ানোর ফলে সন্তোষ প্রকাশ করেছেন। উত্তরা-মতিঝিল রুটে প্রতিদিন চার লাখের বেশি যাত্রী যাতায়াত করেন।

ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে।