Agaminews
Dr. Neem Hakim

নরসিংদীতে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের ফাতেহা শরীফ উপলক্ষে দাওয়াতী মিশন অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন /
নরসিংদীতে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের ফাতেহা শরীফ উপলক্ষে দাওয়াতী মিশন অনুষ্ঠিত

আলম খান, নরসিংদী  :
নরসিংদীর শিবপুরে জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের উদ্যোগে মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে এক দাওয়াতী মিশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর শিবপুর কলেজ গেইট এলাকায় অনুষ্ঠিত এ দাওয়াতী মিশনে সভাপতিত্ব করেন সাংবাদিক আলম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ও মিশন প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসিবুর রহমান আরিফ।
যুগ্ম মিশন প্রধান হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সহ-সভাপতি মিজানুর রহমান মাতাব্বর। এছাড়া মিশন সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সানাউল্লাহ আহমেদ (ছানা), কার্যকরী সদস্য মো. আবু বক্কর সিদ্দিক পারভেজসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
দাওয়াতী মিশনটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম তথ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তারেক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটন খান, সাফিজ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানে ফাতেহা শরীফ পাঠ, দোয়া ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয়। বক্তারা ইসলামী মূল্যবোধ প্রচার, নৈতিকতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন।