Agaminews
Dr. Neem Hakim

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন মাস্টার


admin প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন /
নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন তোফাজ্জল হোসেন মাস্টার

আলম খান, নরসিংদী :

নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার।
সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ প্রদান করা হয়। তাঁর এই নিয়োগে নরসিংদী জেলার রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলে ব্যাপক সাড়া পড়েছে। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তোফাজ্জল হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে নরসিংদী জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমানে সহ-সভাপতি হিসেবে তিনি দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছেন।
একই সঙ্গে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা তাকে জেলার মানুষের কাছে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালনে তিনি সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, “নরসিংদী জেলার সার্বিক উন্নয়নে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করে যাব।”
জেলার সর্বস্তরের জনগণ তাঁর সফলতা কামনা করেছেন এবং তাঁর নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন।